1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম (৩১) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কতবেলতলা এলাকায় রাস্তার পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত নুরে আলম উপজেলার নৈকাঠি গ্রামের আফসার আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুরের নারিকেলবাড়িয়া এলাকায় অটোরিকশাচালক জাকির ও তার স্ত্রী ময়না একটি ভাড়া বাড়িতে থাকেন। ময়নার চাচা পরিচয়ে নুরে আলম ওই বাড়িতে যাতায়াত করতেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিনি ময়নার ভাড়া বাসায় গিয়ে রাতে অবস্থান করেন।

 

বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ময়না আক্তারের ভাষ্য, বুধবার দিবাগত রাত তিনটার দিকে মুখোশ পরা সাত থেকে আটজন ব্যক্তি চাপাতি দেখিয়ে নুরে আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার সকালে কতবেলতলা এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, নুরে আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ ডোবায় ফেলে রাখা হয়।

 

নিহতের বাবা আফসার আলী বলেন, নুরে আলমের কোনো শত্রু ছিল বলে তিনি জানেন না। তার ছেলে মাঝেমধ্যে আত্মীয়ের বাড়িতে থাকতেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, রাস্তার উপর নুরে আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানে রক্তের দাগ পাওয়া গেছে। পরে মরদেহ পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

ওসি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews