1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এই তথ্য দেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।

 

তিনি বলেছেন, গত ৮ ডিসেম্বর পল্টন থানা দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে পুলিশের ওপর হামলার উস্কানিদাতা ও পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার তাদের আটকের অভিযোগ করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। একই সময় (রাত সোয়া ৩টার দিকে) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews