আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।
মামলায় অভিযুক্ত বাকি দুজন হলেন- বিএনপি কর্মী আহমেদ কবির ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদার।
নালিশিতে বাদী উল্লেখ করেন, গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১ নম্বর আসামি আশিক হাওলাদার তাঁকে চরিত্রহীন দাবি করেন এবং দুই পুরুষের সঙ্গে তাঁর ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে ছড়িয়ে দেন।
নালিশিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে অভিযুক্ত আশিক, নাসরিন ও আহমেদ কবির নিজেদের ফেসবুক আইডি থেকে ওই লিফলেট সরাসরি প্রচার করেন। এর ফলে বাদী সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়।








