1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া। তার সময়ে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়েছিল এবং নারীদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার খরচ সরকার বহন করত। এই সুবিধা ধীরে ধীরে আরও বাড়ানো হবে।’

 

স্নাতক (বিএ) পাস পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করার উদ্যোগ নিতে তিনি বর্তমান সরকারপ্রধানকে অনুরোধ জানাবেন বলেও উল্লেখ করেন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংসদে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে স্পিকার বলেন, ‘সংসদে দলীয়ভাবে যে ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন, বর্তমানে সেটির আর কোনো প্রয়োজন নেই। এখন আমাদের নারীরা অনেক স্মার্ট ও যোগ্য; তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে যেকোনো পুরুষ প্রার্থীকে হারানোর সক্ষমতা রাখেন। সুতরাং আগামী দিনে নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক।’

 

তিনি বলেন, ‘আগে নির্ধারিত আসন রয়েছে, এটার প্রয়োজন নেই। এটার পরিবর্তে প্রত্যেক পার্টি এক-তৃতীয়াংশ, ৩০০ আসনের মধ্যে ১০০ নারী প্রার্থীকে মনোনয়ন দিক। তারা জিতে আসুক, তাহলেই নারীদের যোগ্যতা প্রমাণ হবে। নতুবা তারা কখনোই স্বাবলম্বী হবে না।’

 

সংসদে নারী সংসদ সদস্যদের যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি ছয়টি সংসদ দেখেছি। এবারের সংসদে আমি দেখেছি যে, নারীরা পুরুষ এমপিদের চেয়ে অনেক স্মার্ট। এগুলোর মধ্যে পাঁচজন আছেন ব্যারিস্টার, ডাক্তার আছেন ছয়জন, ইঞ্জিনিয়ার আছেন ও বিভিন্ন পেশার কৃতি নারীরা। তারা কেউ সরাসরি আসেননি, সরাসরি নির্বাচনে নির্বাচিত হয়েছেন কিংবা কেউ কেউ নির্বাচিত নারী আসনে নির্বাচিত হয়েছেন। কিন্তু তাদের জ্ঞান-গরিমা, কথা বলার স্টাইল, সংসদীয় আচরণ- এখানে আমি অনেক মুগ্ধ হয়েছি। সবসময় তাদের প্রশংসা করি।’

 

এর আগে শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর কাকলীর মোড়, নগর ভবন ও বিবির পুকুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (এমপি)।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সদর আসনের আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

এ সময় অন্যান্যের মধ্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী সানজিদা শাহনেওয়াজ ও সোনিয়া আল আকসা।

 

পরে শত পাউন্ড কেক কেটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়। এছাড়া অনুষ্ঠানে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি রোমিও ব্রাদার্সের পরিবেশনায় ব্যান্ড সংগীত অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পুরো আয়োজনজুড়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতির এক প্রাণবন্ত উৎসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews