1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ

  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

২০২৭ সালের নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাধ্যতামূলক টিকাদান কর্মসূচি সুশৃঙ্খল করতে সারা দেশে ৯০টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও কেন্দ্রসমূহের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের স্বাস্থ্যনীতি ও নির্দেশনা অনুযায়ী কেবল প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রার যোগ্য ব্যক্তিরাই এই টিকা গ্রহণ করতে পারবেন।

হজযাত্রীদের টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখ পরবর্তী সময় তাদের নিজ নিজ মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা কেন্দ্রে উপস্থিত হওয়ার সময় প্রত্যেক হজযাত্রীকে দুটি নথি সাথে রাখতে হবে:

  • ১. স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রিপোর্ট
  • ২. হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ প্রোফাইল (E-Health Profile)

ঘোষিত তালিকা অনুযায়ী, দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়ে টিকা সেবা প্রদান করা হবে। পাশাপাশি ঢাকার বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড), শহীদ সোহরাওয়ার্দী, মুগদা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), সরকারি কর্মচারী হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বিভাগীয়/জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে এই টিকাদান পরিচালিত হবে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য ধর্ম মন্ত্রণালয়ের হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

টিকাদান কেন্দ্রের বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews