1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা

  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দালালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নামজারি করে দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৪ হাজার টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুক্তভোগীর সম্পূর্ণ ১৪ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তকে ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, উপজেলা ভূমি অফিসে নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের নজরে এলে তিনি অভিযোগের সত্যতা যাচাই করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া অর্থ উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দেওয়া হয়। প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষকে ভূমিসেবা গ্রহণে হয়রানি, প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম থেকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
 এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত করা এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ভূমিসেবা প্রাপ্তি সহজ করা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews