1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তি ছাত্রদলের অফিসিয়াল ফেজবুক পেজে পোস্ট করা হয়।

পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সাংগঠনিক নিস্ক্রিয়তার অভিযোগে ১২ নেতাকে সাময়িকভাবে বহিস্কারের কথা উল্লেখ করা হয়েছে।

তারা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহ সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশারফ হোসেন।

তিনি বলেন, ‘সম্প্রতি সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে। সেসব কর্মসূচিতে বহিস্কার হওয়া ১২ নেতার অংশগ্রহণ ছিল না। রাজনৈতিকভাবে তারা নিস্ক্রিয় ছিল।

অন্যদিকে পৃথক চিঠিতে বহিস্কার হওয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকর্তাদের প্রশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের পরিচালক হুমায়ুন কবিরকে রক্ষা করার চেষ্টা করেন আজমাইন সাকিব। হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং সাবেক সচিব আব্দুল মালেকের ভাই। আওয়ামী লীগের ওই কর্মকর্তাকে প্রশ্রয় দেওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews