1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত বাউফল গড়ার আহ্বান এমপি মাসুদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত বাউফল গড়ার আহ্বান এমপি মাসুদের

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহনগর জামায়াতের দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, আমাদের বাউফলের সবচেয়ে বড় সমস্যা কেবল রাস্তাঘাট বা নদীভাঙন নয়; বরং নৈতিকতার অবক্ষয় ও মাদক-সন্ত্রাসের বিস্তার। শুধু বড় বড় ভবন, স্কুল-কলেজ বা মসজিদ নির্মাণ করলেই চলবে না, পাশাপাশি দেশপ্রেমিক, সৎ, দক্ষ ও ইমানদার মানুষ গড়ে তুলতে হবে।

গত​ সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টায় বাউফল পৌরসভার মুসলিমপাড়ায় অবস্থিত রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করেন হজরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী হাসান ওসামা (হাফি.)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, হজরত মাওলানা মুফতি জাকির হোসাইন এবং হজরত মাওলানা আবদুল্লাহ শিবলী। এ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় কিশোর শিল্পী জাহিন ইকবালের সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুনিয়ার সব কাজ, পরিবার ও উন্নয়নের কথা ভাবতে গিয়ে আমরা যেন প্রকৃত সমস্যার সমাধানকারী মহান আল্লাহকে ভুলে না যাই। দুনিয়া মুমিনের জন্য পরীক্ষার জায়গা, চূড়ান্ত আরামের জায়গা নয়। তাই দুনিয়াবি মোহের পেছনে ছুটে ইমান হারানো যাবে না।

মসজিদ-মাদ্রাসার প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, একসময় একটি মসজিদে জুমার নামাজে এক-দেড় হাজার মুসল্লি হতো। এখন মসজিদের সংখ্যা বাড়লেও অনেক মসজিদে ফজরের জামাতে মুসল্লি পাওয়া যায় না। আমাদের এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখান থেকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি হবে এবং একজন সন্তান তার বাবা-মায়ের জানাজায় ইমামতি করার যোগ্যতা অর্জন করবে।

মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসার পরিচালক অ্যাডভোকেট আবুল কাসেম।

বক্তব্যের শেষ পর্যায়ে সংসদ সদস্য উপস্থিত তরুণ ও কিশোরদের হাত তুলে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার শপথ করান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এ তাফসিরে কোরআন মাহফিল বিকেল ৪টায় শুরু হয়ে শেষ হয় রাত ১২টায়।

কোরআনে তাফসির মাহফিল পরিচালনা করেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews