1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানে ছয়তলা ভবন ধসে নিহত ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাকিস্তানে ছয়তলা ভবন ধসে নিহত ৬

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২৭ নভেম্বর) ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

বুধবার বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহত হন অন্তত ১৪ জন। বৃহস্পতিবার উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ। এখনও চলছে উদ্ধার অভিযান।

এদিকে, দুর্ঘটনায় অবহেলার অভিযোগে সিন্ধু প্রদেশের স্থানীয় সরকার সচিবসহ তিন কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী। বরখাস্তের নির্দেশ দিয়েছেন ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৬ কর্মকর্তাকে। পাশাপাশি ভবনটির মালিক ও নির্মাতাকে দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews