1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি বাংলা বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপলক্ষে রাতে হাজারো দর্শকদের মনমুগ্ধ করলে কনসার্ট গান আয়োজনে বিদ্যানন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থাপন ও কাজিরহাট ব্রিজ উদ্বোধন উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির গনসমাবেশ ও বিক্ষোভ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯  আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক “তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?”

আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নূরে মদিনা মসজিদের পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে যায়। পরে মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মসজিদের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews