1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির গনসমাবেশ ও বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি বাংলা বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপলক্ষে রাতে হাজারো দর্শকদের মনমুগ্ধ করলে কনসার্ট গান আয়োজনে বিদ্যানন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থাপন ও কাজিরহাট ব্রিজ উদ্বোধন উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির গনসমাবেশ ও বিক্ষোভ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯  আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক “তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?”

উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির গনসমাবেশ ও বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন বিএনপির উদ্যোগে তুষার গ্রামের সেনেরহাট ব বন্দরে গনসমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় শোলক ইউনিয়ন বিএনপির সেনেরহাট বন্দরের চৌরাস্তায় গনসমাবেশ শেষ করে বিক্ষাভ মিছিল বের করে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এসময় উপস্থিত ছিলেন শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া, সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন-সম্পাদক মোঃ জুয়েল সরদার, শোলক ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জসিম খলিফা, কৃষক দলের আহবায়ক মোঃ লিটু মিয়া, শ্রমিক দলের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, ছাত্র দলের সভাপতি মোঃ কাইউম ঢালীসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা। বক্তৃতাকালে নেতাকর্মিরা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী—আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই—বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান আর কোনো দিন হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যদি কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তবে যুবদল ও দেশের আপামর জনতা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে—আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews