1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সতর্ক ‍পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সতর্ক ‍পুলিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দুপুর ২টার পর সমাবেশ শুরু হয়।

সমাবেশের শুরু আগে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন পার্টি অফিসের সামনে। তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলসহ সব গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে যাচ্ছেন।

প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের ভিআইপি সড়কের দক্ষিণ পাশের রাস্তা বন্ধ রয়েছে। এতে নয়াপল্টনের আশপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।

সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বাহিনীকে কঠোর অবস্থায় দেখা গেছে।

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews