নিজস্ব প্রতিবেদক // চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপো বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত।
কুমিল্লা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এ বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যায়।









Leave a Reply