1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুশখুশে কাশি হলে যা করনীয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

খুশখুশে কাশি হলে যা করনীয়

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৯৯ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // প্রচণ্ড গরম, এতে অবস্থা নাজেহাল। গরমে ঘেমে এই সময় অনেকেরই ঠান্ডা লেগে যায়, হয় খুশখুশে কাশি এবং জ্বর। শুধু তাই নয় শুষ্ক আবহাওয়ায়, অ্যালার্জি, অ্যাজমা, এমনকি ধূমপানের ফলেও এ সমস্যা তৈরি হতে পারে।

আসুন জেনে নেয়া যাক খুশখুশে কাশি প্রতিকারের জন্য কিছু ঘরোয়া পদ্ধতি-

১। যতটা সম্ভব কুসুম গরম পানি পান করুন। এসময় ঠান্ডা পানি একদমই খাওয়া যাবে না।

২। কিছুক্ষণ পর পর গ্রিন-টি পান করতে পারেন। এতে করে গলায় আরাম পাবেন।

৩। সাথে সবসময় কিছু লবঙ্গ রাখুন। গলা খুশখুশ করলে মুখে এক টুকরা লবঙ্গ রাখুন।

৪। আদার টুকরো করে কেটে লবণ দিয়ে খেতে পারেন। এটি বেশ কার্যকরী।

৫। ১ চামচ হলুদ-এর সঙ্গে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে চা বানিয়ে খেলে ভালো উপকার পাবেন।

৬। আদা চা ঠাণ্ডা কাশির জন্য বেশ কার্যকরী।

৭। দিনে তিন থেকে চারবার এক টেবিল চামচ মধু খান।

৮। আদা দিয়ে পানি ফুটিয়ে ছেকে নিন। এরপর এই পানির সাথে নুন মিশিয়ে গারগেল করুন। এতে করে খুশখুশ ভাব দূর হবে।

৯। খুশখুশে কাশি কমাতে তুলসী পাতার রসের সঙ্গে একটু আদার রস ও মধু মিশিয়ে নিন। এটি খেলে খুব উপকার পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews