1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে
নাটোর প্রতিনিধি // নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লালপুরে কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০), একই গ্রামের মনজুর রহমানের স্ত্রী সাথী খাতুন (৩৫)।

লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান, শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি ইশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews