1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শীতে ঘন ঘন প্রস্রাবের চাপ, কমাবেন যেভাবে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল ১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের

শীতে ঘন ঘন প্রস্রাবের চাপ, কমাবেন যেভাবে

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৮ 0 বার সংবাদি দেখেছে
লাইফস্টাইল ডেস্ক // শীতে আসলে দেখা যায় অনেকের প্রস্রাবের চাপ বাড়ে। ঘন ঘন প্রস্রাব এ সময় বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। অনেকে আবার পড়ে যান দুশ্চিন্তায়। চিকিৎসকের শরণাপন্ন হন ডায়াবেটিস হলো কিনা জানতে। তবে কিছু নিয়ম মানলে কমানো যায় প্রস্রাবের চাপ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ও সার্জন ডা. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘শীতকালে এই সমস্যা অনেকেরই হয়। গরমে আমরা অনেক বেশি পরিমাণ পানি পান করলেও সেগুলো ঘাম ও প্রস্রাবসহ নানা পথে বের হয়ে যায়। শীতকালে ঘাম হয় না। ফলে শরীর থেকে পানি বের হওয়ার একমাত্র উপায় মূত্রত্যাগ। তাই শীতকালে বারবার প্রস্রাবের বেগ পায়।’

তিনি আরও বলেন, ‘ঘন ঘন প্রস্রাব হলেই ডায়াবেটিস ভাবার কিছু নেই। গরমে যেখানে ৩-৪ লিটার পানি পান করা প্রয়োজন, শীতে একটু কমিয়ে ২ দশমিক ৫ লিটার পানি পান করা যেতে পারে। এতে প্রস্রাবের চাপ কমবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পানি ছাড়াও শীতকালে শরীর গরম রাখা কিংবা ঠাণ্ডার জন্য মধু মিক্সড লেবু পানি পান করি। বারবার চা কফি পান করি। এসব কারণেও প্রস্রাবের বেগ হয়। এ ধরনের পানীয় কম পান করলে আরাম পাওয়া যাবে।’

তবে আলসেমি করে প্রস্রাব আটকে না-রাখার ব্যাপারে সতর্ক করে এই বিশেষজ্ঞ জানান, কোনোভাবেই প্রস্রাব আটকে রাখা যাবে না। এতে নানান ধরনের ক্ষতি হতে পারে। প্রস্রাব আটকে রাখলে ব্যথা হওয়াসহ কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

শীতে কী ধরনের খাবার প্রস্রাবের চাপ বাড়ায়- এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ ডা. জাহানারা আক্তার সুমি বলেন, ‘সাধারণত বলা যায় অতিরিক্ত লিকুইড খাবার অতিরিক্ত প্রস্রাবের জন্য দায়ী। কিন্তু বিষয়টি এত সহজ নয়। এর সঙ্গে আরও অনেকগুলো কারণ জড়িত। খাবারের পুষ্টি উৎপাদানের তারতম্য বা ভিন্নতার উপরও অনেক সময় প্রস্রাবের পরিমাণ নির্ভর করে।’

যেমন খাবারের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে এর মধ্যে কিছু উপাদান প্রস্রাবের পরিমাণ বাড়ানোর জন্য কাজ করে। উচ্চ ডায়েটারি সোডিয়ামসমৃদ্ধ খাবার, ক্যাফেইনেটেড পানীয় যেমন কফি, কার্বনেটেড পানীয় যেমন কোক, স্প্রাইট  বা এলকোহলসমৃদ্ধ পানীয় প্রস্রাবের চাপ বাড়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews