1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গলাচিপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪০৮ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের মাসুদ মৃধার মেয়ে মরিয়ম (৭) ও নিজাম মৃধার মেয়ে রাফিয়া (৪)। সম্পর্কে তারা চাচাতো বোন।

দুপুরে মায়েদের অগোচরে পুকুর পাড়ে খেলতে যায় তারা। এ সময় দুই বোন পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করে তাদের পুকুরে ভাসতে দেখেন প্রতিবেশীরা।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকনিকান্দি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews