1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেহেন্দিগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। 
মেহেন্দিগঞ্জ থানা শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র সম্মেলন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জানুয়ারী’ ২০২৩ ইং রোববার সকাল ৯টায় পাতারহাট কারিমিয়া কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনটির থানা শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ শিপন সিকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু সাইদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এইচ এম আল-আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি এস এম আল গালীব, জয়েন্ট সেক্রেটারি মাওঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার ২০২২ সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ২০২৩ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ শিপন সিকদার, সহ-সভাপতি: কে এম মহিউদ্দিন আহমেদ,
সাধারণ সম্পাদক: মুহাম্মাদ ইমরান হোসাইন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews