1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধান ক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ধান ক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ

  • প্রকাশিত : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে
রাজবাড়ী প্রতিনিধি // রাজবাড়ী সদর উপজেলার পারসাদিপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে কুটিজান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কুটিজান বেগম সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পারসাদিপুর গ্রামের বাসিন্দা।

শহিদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্বাস আলী মিয়া বলেন, কুটিজান বেগম একজন বৃদ্ধ মানুষ। তিনি গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। আজ দুপুরে একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, ধান ক্ষেত্রে কুটিজান বেগমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ মৃত্যুর আসল ঘটনা বের করতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews