1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ৫ মুসল্লীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ৫ মুসল্লীর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। এ পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চারজন মুসল্লির মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), গাইবান্ধার আব্দুল হামিদ মণ্ডল (৫৫), অপরজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)। এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলামের (৭৫) মৃত্যু হয়।

মোহাম্মদ সায়েম বলেন, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন ইজতেমায় যোগ দিতে আসা ঢাকার কদমতলী থানার আব্দুল হান্নান, হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এরপর রাত ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুলিস্তানের বোরহান।

এর আগে, ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক, মুন্সীগঞ্জের আক্কাস আলী এবং ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান।

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews