1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাত ও পায়ের তালুর চামড়া ওঠা বন্ধে যা করবেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাত ও পায়ের তালুর চামড়া ওঠা বন্ধে যা করবেন

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে
লাইফস্টাইল ডেস্ক // শীতে অনেকের হাতের চামড়া ওঠে। একই সঙ্গে হাত বেশ খসখসে হয়ে যায়। আবার অনেকের এই চামড়া দাঁত দিয়ে কাটার অভ্যাস রয়েছে। তাদেরও একইভাবে হাত খসখসে হতে দেখা যায়। শীতে এমনিই বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। এই আর্দ্রতার অভাবে চামড়া শুষ্ক হয়ে যায়। অনেকের আবার হাতের সঙ্গে পায়ের চামড়াও উঠতে দেখা যায়। হঠাৎ করে হাত-পা জুড়ে এভাবে চামড়া উঠতে থাকে তাহলে বাইরের সবার সামনেও অপ্রস্তুত হতে হয়।

শীতকালে মুখের যত্ন নেওয়ার পাশাপাশি হাত-পায়েরও যত্ন নেওয়া জরুরি। হাত-পায়ের চামড়া যাতে না উঠে সে ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে পারেন। যেমন-

গুঁড়ো দুধ, চিনি আর অলিভ অয়েল: গুঁড়ো দুধ, চিনি আর অলিভ অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি হাতের চামড়া ওঠা জায়গাগুলিতে ভাল করে লাগিয়ে ফেলুন। ২০ মিনিট পর হাত ভালো করে ঘষে ঘষে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর সামান্য নারকেল তেল হাতে লাগান। এভাবে লাগিয়ে রাখলে হাতের ত্বক রম হবে। সপ্তাহে একদিন করে এই মিশ্রণ লাগালেই ভালো ফল পাবেন।

গোসলের আগে অলিভ অয়েল: গোসলের আগে প্রতিদিন হাতে ভালোভাবে অলিভ অয়েল লাগান। এর মধ্যে বিভিন্ন উপকারী ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। অলিভ অয়েল না থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এই তেল গোসলের পর নিয়মিত হাতে মালিশ করুন। এতে কিছুদিনের মধ্যে সমস্যা কমবে।

কাঁচা দুধ ও গরম পানি: অর্ধেক কাপ কাঁচা দুধ ও সম পরিমাণ‌ গরম পানি এক সঙ্গে মিশিয়ে নিন। এবার তুলা দিয়ে ভিজিয়ে ভালো করে হাতের চামড়া ওঠা অংশগুলিতে লাগিয়ে নিন। এতে ত্বক বেশ নরম থাকবে। নিয়মিত এটি করলে কিছুদিনের মধ্যে ভালো ফল পাবেন।

গোলাপ জল, লেবুর রস ও কাঁচা দুধ: গোলাপ জল, লেবুর রস ও কাঁচা দুধ, এই তিনটি উপাদান এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার হাতের নির্দিষ্ট অংশে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে নিন। দিনের মধ্যে দুবার এটি করলে হাত-পায়ের চামড়া ওঠার সমস্যা কমবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews