1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিক পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাংবাদিক পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

  • প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি ॥
গৌরনদী প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিঞার পিতা মরহুম জয়নাল আবেদীন মিয়া ও মাতা কোহিনুর বেগম এর রুহের মাগফেরাত কামনা করে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

হাজীবাড়ি বাইতুন নুর জামে মসজিদে শনিবার বাজ জহর দোয়া ও মোনাজাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বাংলাদেশ মেম্বার অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, জেলা সভাপতি বজলুর রশিদ, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খোকন মুন্সী, অস্ট্রোলিয়া প্রবাসী আবুবক্কর নঈম মোঃ বিন ইসলাম, নাবিলা ইসলাম, ইতালী প্রবাসী রাসেদ মিয়া, লন্ডন প্রবাসী আবু নঈম মোঃ ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews