1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অপহৃত নয়, ডিবি হেফাজতে চিকিৎসক কাউসার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অপহৃত নয়, ডিবি হেফাজতে চিকিৎসক কাউসার

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদ // কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়েছে। বর্তমানে তিনি ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন।

তিনি আরো জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। এছাড়া ডা. কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

কাজী কাউসার করিমগঞ্জের জাফরাবাদস্থ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তিনি বাজিতপুর উপজেলার উজানচর এলাকার মির্জা আবদুল হাকিমের ছেলে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে কাজী কাউসারকে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। এরপর থেকেই তাকে অপহরণ করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews