1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অস্ত্র-গুলিসহ দুই জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অস্ত্র-গুলিসহ দুই জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনার পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সামরিক শাখার প্রধান রনবীর ও বোমা বিশেষজ্ঞকে দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান মাসুদ ওরফে রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে মৃধাসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, সোমবার (২৩ জানুয়ারি) সকালে অস্ত্র-গোলাবারুদসহ দুই জঙ্গিকে গ্রেপ্তারের ঘটনাস্থল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে পড়েছে। এ কারণে মঙ্গলবার সকালে র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews