1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অস্থায়ী নিয়োগ পেলেন আরও ১৩৩ শিক্ষক-কর্মচারী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

অস্থায়ী নিয়োগ পেলেন আরও ১৩৩ শিক্ষক-কর্মচারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // অস্থায়ীভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আরও ১৩৩ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ২৪ শিক্ষক ও ৫ কর্মচারী, মাগুরার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষক ও ৭ কর্মচারী, কুষ্টিয়ার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ৪ কর্মচারী, মাদারীপুরের রাজৈরের গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজের ৩৫ শিক্ষক ৭ কর্মচারী এবং সিরাজগঞ্জের তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার এ প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।

জানা গেছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ২৮ মে, মাগুরার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ১৩ সেপ্টেম্বর, কুষ্টিয়ার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দের ১৫ নভেম্বর, মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ৫ মে এবং সিরাজগঞ্জের তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দের ১৫ নভেম্বর সরকারি করা হয়েছিলো। প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষক কর্মচারীদের অ্যাডহক নিয়োগ দেয়া হয়েছে।

এসব শিক্ষক কর্মচারীকে অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ অনুসারে নিয়োগ দেয়া হয়েছে।

তবে, মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজের কলেজ শাখার শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০০০ অনুযায়ী অ্যাডহক নিয়োগ পেয়েছেন।

জানা গেছে, আদেশ জারির তারিখ থেকে অ্যাডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে। অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews