1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

সিরাজগঞ্জের কামারখন্দের আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

 

বুধবার (১০ জুন) ভোরে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ঘর মালিকের ভাগনে আব্দুল মমিন বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়েই আমরা ছুটে আসি। ততক্ষণে দেখি ভেতরে যা ছিল সবকিছু পুড়ে গেছে। সাতটি দোকানের কোনো কিছুই আর বাকি নেই।

চান সুইটসের কর্ণধর লাল মিয়া বলেন, আমাদের দোকান শেষ হয়ে গেছে। ঈদ উপলক্ষে আমাদের চিনি, তেল সবকিছুই স্টক করা ছিল। ব্যাংক থেকে কিছু লোন নেওয়া হয়েছে। আমাদের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার এবং প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমাদের এ ঘাটতি পূরণ করে দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই।

 

মৈত্রী শিল্প ব্যবসায়ী রতন বলেন, আমরা অনেক কষ্টে এ ব্যবসাটা গুছিয়ে নিয়েছি। আমাদের এখানে দুটো ব্যবসা ছিল। আমাদের এ ক্ষতি কীভাবে পূরণ করব ভেবে পাচ্ছি না।

 

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, আমরা ভোর সোয়া ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। পুরোপুরি আগুন নেভাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews