1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আজহারির মাহফিলে চুরির হিড়িক, ৮ নারী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আজহারির মাহফিলে চুরির হিড়িক, ৮ নারী আটক

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের ভিড় ও ঠেলাঠেলিতে অনেকের মোবাইল-গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগ পাওয়া গেছে। মাহফিলের মহিলা প্যান্ডেল থেকে চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে মাহফিলে চুরি হয়ে যাওয়া মোবাইল ও স্বর্ণের চেইন উদ্ধারে সাধারণ ডায়েরি করার হিড়িক পড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়।

সদর থানার ওসি রইস উদ্দিন জানান, গতকাল রাতে ১৯টি মোবাইল ও ৩২টি স্বর্ণের চেইন চুরির ঘটনায় ৫১টি সাধারণ ডায়েরি হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। মাহফিলের মহিলা প্যান্ডেল থেকে চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, জাবলুন নূর ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

জাবলুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির আবু জর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

মাহফিলে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ যোগ দেন। মাহফিলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ও নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews