1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আত্মগোপনে থাকা সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আত্মগোপনে থাকা সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ 0 বার সংবাদি দেখেছে

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম প্রামাণিক মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই রংপুর মহানগরীর মর্ডান মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা দায়ের হলে মামলার আসামি রবিউল ইসলাম প্রামাণিক আত্মগোপনে চলে যান।

মঙ্গলবার রাতে ছাত্র-জনতা নগরীর শিমুল বাগ থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করে। পরে কোতয়ালী থানা পুলিশ রবিউল ইসলামকে তাজহাট থানায় হস্তান্তর করে।

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সাবেক রবিউল ইসলাম প্রামাণিককে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews