1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ধরতে বেড়েছে গোয়েন্দা নজরদারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ধরতে বেড়েছে গোয়েন্দা নজরদারি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকামুখী পশুবাহী পরিবহনে চাঁদাবাজি রুখতে র‍্যাবের এই গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীতে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।


তিনি বলেন, এছাড়া কোরবানির পশুর হাটে দালাল, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ যেকোন অপরাধ রোধ করতে টহল বাড়ানো হয়েছে।

 

চামড়া ব্যবসাকে কেন্দ্র করে সিন্ডিকেট তৎপর রয়েছে উল্লেখ করে ইন্তেখাব চৌধুরী আরও বলেন, আমরা তাদের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছি। জাল টাকা শনাক্তে র‍্যাবের কন্ট্রোলরুমে মেশিনসহ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews