1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে তৈরি হচ্ছে দুটি উড়াল সড়ক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে তৈরি হচ্ছে দুটি উড়াল সড়ক

  • প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি // আশুলিয়ার কোলঘেঁষা পুরো এলাকাটি জলাধার হিসেবে ধরা হয় ড্যাবের নকশায়। কিন্তু প্রয়োজনে সেখানে সড়ক নির্মাণ করা হয়। এবার সেই জলাধার উন্মুক্ত করা হচ্ছে। চলতি বছরই ভেঙে ফেলা হবে ধউর-আশুলিয়া সড়ক।

সরেজমিন দেখা যায়, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে তৈরি হচ্ছে দুই লেনের দুটি উড়াল সেতু, যা আশুলিয়ার সঙ্গে ঢাকাকে যুক্ত করবে। এতে প্রাণ ফিরবে এখানকার জলাধারে।

এই সংযোগ আবার পুরো পথটাকে করা হয়েছে বিশেষ নকশায়, যা দেবে বাড়তি নান্দনিকতা। এই অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ শুরুর আগেই উড়াল এই সংযোগ সড়কের কাজ এ বছরেই শেষ করতে চায় কর্তৃপক্ষ। তার পরেই ভেঙে ফেলা হবে এই সড়ক।

আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান বলেন, জনগণ আগে যে রোড ব্যবহার করত, এখন সেখানে ব্রিজ ব্যবহার করবে। তবে কোনো টোল দিতে হবে না। এখানে দুটি এলিভেটেড ইউটার্ন আছে। এই দুটি ইউটার্ন দিয়ে জনগণ যতবার ইচ্ছা টোলফ্রি এলাকাটা পরিদর্শন করতে পারবে। এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। প্রকল্পের কাজ ২০ ভাগ শেষ হয়েছে। তবে টোল ও দুটি ব্রিজ নির্মানের তাড়া আছে। আশা করছি এ বছরের মধ্যে টোল এবং ব্রিজদুটি উদ্বোধন করতে পারব।

এদিকে আব্দুল্লাপুর হয়ে ধেউর পর্যন্ত উঠে গেছে অধিকাংশ পিলার। কাজ দৃশ্যমান ওই প্রান্তেও। পূর্ত কাজের অগ্রগতি ২০ ভাগ হলেও সার্বিক কাজ এগিয়েছে ৩০ ভাগের বেশি।

মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘মাটির নিচের কাজটায় জটিলতা বেশি। অবশ্য আমরা তা প্রায় কভার করে এনেছি। ২৪ কিলোমিটারের মধ্যে আমরা ২০ কিলোমিটারের কাজ ধরে ফেলেছি।

২০২৬ সালের জুনের মধ্যে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews