1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩২ 0 বার সংবাদি দেখেছে

ঈদের ছুটির মধ্যেই আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।


এতে বলা হয়, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন ও ১২ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।


এই দুই দিনও অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
 

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫ জুন সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews