1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী মিস ইউনিভার্সের মুকুট জিততে না পারায় মাহির দুঃখ প্রকাশ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমির ইউপি নির্বাচনে ভোটার ১২ কোটি ৯২ লাখ ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক স্বামীকে কিডনি দিলেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি // বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মুহসিন মিঞা লিটনের মমতাময়ী মা মোসা. আনোয়ারা বেগম (১০০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা প্রয়াত আঃ ছাত্তার মিঞার স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের বাড়ি গিয়ে সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক প্রকাশ করেছে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উজিরপুর প্রেসক্লাব এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়ন। পৃথক শোকবার্তায় সাংবাদিক সংগঠন দুটির নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশ করেছেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির বিপ্লব মোল্লা, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম ও আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন বালী, যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ, নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ আলম, সদস্য মোঃ কাওছার হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ রহিম সরদার সহ সাংবাদিক আহাদ হোসেন সুমন, মেহেদী হাসান ভূইয়া, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে আসর নামাজের পর বান্না মিঞা বাড়ি জামিয়া কারিমিয়া জাফর শাহ মাদ্রাসা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শোক প্রকাশকারীরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews