1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

উজিরপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি // গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। আগামী ৩১ অক্টোবর শনিবার উপজেলার সন্ধ্যা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকা বাইচে উপস্থিত থাকবেন প্রধান অতিথি বরিশাল -২ (উজিরপুর-বানারীপাড়া) উপজেলার সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। নৌকা বাইচে আটটি দল অংশ করবেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দল পাবে ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দল ২০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১০ হাজার টাকা পুরস্কার। এ ছাড়া অংশগ্রহণকারী অন্য দলগুলোর জন্যও থাকবে সান্তনা পুরস্কার।
২৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রতিযোগিতার আয়োজন ও সার্বিক প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ । প্রেস ব্রিফিংয়ে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও আয়োজন সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews