এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে একই দিনে
প্রকাশিত :
বুধবার, ২৩ জুলাই, ২০২৫
৬৫৫
0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা।
তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।