1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪০৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।

তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করেছে।

ফলে উত্তীর্ণের হার এবং ফেল করা শিক্ষার্থীর সংখ্যা দুটোই এবার আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews