1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামে এক জেলের এবং অজ্ঞাতপরিচয় অপর এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সৈকতের মিরা পয়েন্ট থেকে ওই জেলের মরদেহ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে সৈকতের পৃথক স্থান থেকে তা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মীরাবাড়ি পয়েন্টে কালো রংয়ের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে সনাক্ত করেছে। এছাড়া গঙ্গামতি এলাকায় পাওয়া অপর ব্যক্তির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। মরদেহ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews