1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কৃষকের জালে ধরা পড়লো বিশালাকৃতির বিগহেড, ৬ হাজারে বিক্রি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কৃষকের জালে ধরা পড়লো বিশালাকৃতির বিগহেড, ৬ হাজারে বিক্রি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৭৫ 0 বার সংবাদি দেখেছে

দিনাজপুর সদর উপজেলার গৌরীপুরে পুনর্ভবা নদীর স্লুইসগেটে সাড়ে ১২ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার ২৬ জুন) সকালে সদর উপজেলার গৌরীপুর ভজনপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে কৃষক আলিম উদ্দিনের (৪৫) জালে মাছটি ধরা পড়ে।

 

প্রতিবেশী কামরুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে পুনর্ভবা নদীর স্লুইসগেটের কাছে স্থানীয়রা মাছ শিকার করছেন। মাছও ধরা পড়ছে অনেক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরের দিকে জাল নিয়ে মাছ ধরতে যান কৃষক আলিম উদ্দিন। সকালে তার জালে বিগহেড মাছটি ধরা পড়ে। পরে ওজন করে দেখা যায়, এর ওজন সাড়ে ১২ কেজি। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

আলিম উদ্দিন জানান, ৫০০ টাকা কেজি দরে মাছটি ছয় হাজার ২৫০ টাকায় তিনি বিক্রি করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। ছয় হাজার টাকার মাছ খেলে তো আর পেট ভরবে না। এই টাকা সংসারের অনেক কাজে লাগবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews