1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খাবার বাড়ির ‘এরাবিয়ান জোন’ এর শুভ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

খাবার বাড়ির ‘এরাবিয়ান জোন’ এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৯ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান খাবার বাড়ি রেস্তোরাঁ এন্ড সুইটস-এ উদ্বোধন করা হয়েছে নতুন আকর্ষণ ‘এরাবিয়ান জোন’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্তোরাঁটির দ্বিতীয় তলায় অত্যন্ত উন্নত ও নান্দনিক পরিবেশে এ জোনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নতুন এই এরাবিয়ান জোনে ভোজনরসিকদের জন্য রাখা হয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ও সুস্বাদু নানা খাবার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরাবিয়ান খ্যাপসা, লাহাম, মান্দি, লাহাম মদগুট। এছাড়াও এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম, পাকিস্তানি ও আফগানী কাবাবসহ আরও আকর্ষণীয় মেন্যু।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, আধুনিক পরিবেশ ও মানসম্মত খাবারের সমন্বয়ে গ্রাহকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতেই এই ‘এরাবিয়ান জোন’ চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নতুন এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর সাফল্য কামনা করেন।

খাবারপ্রেমীদের জন্য এটি হতে পারে নতুন এক গন্তব্য, যেখানে একসাথে পাওয়া যাবে আরবীয়, চাইনিজ ও উপমহাদেশীয় স্বাদের সমাহার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews