1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গভীর সমুদ্রে ধরা পড়ল দু’টি বিরল পাখিমাছ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গভীর সমুদ্রে ধরা পড়ল দু’টি বিরল পাখিমাছ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৩৭ 0 বার সংবাদি দেখেছে

কুয়াকাটা বঙ্গোপসাগর গভীর সমুদ্রে এক জেলের জালে ধরা পড়লো প্রায় ৩ মণ ওজনের দুটি পাখি মাছ। যা স্থানীয়ভাবে গোলপাতা মাছ হিসেবে পরিচিত। মাছ দুটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা। আজ বৃহস্পতিবার দুপুরে খান ফিসে খোলা বাজারে ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। সুমন মৃধা নামক এক মাছ ব্যবসায়ী কিনে নেয়। এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভীড় পরে যায়।

জেলে ও আড়তদার সূত্রে জানাগেছে, চট্টগ্রাম বাঁশখালীর আল্লাহর দান-১ নামের ট্রলারটি নিয়ে ফেরদৌস মাঝি গত এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য মাছের সাথে পাখি মাছ দুটি ধরা পরে। মাছ শিকার শেষে আজ আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে খোলা ডাকে বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি ফেরদাউস জানান, মাছ দুটি একটু নরম হয়ে গেছে। অন্যথায় আরো বেশি দামে বিক্রি হতো ।

ব্যবসায়ী সুমন মৃধা বলেন, এসব মাছের সচরাচর দেখা মেলে না। এলাকায় চাহিদা কম হওয়ায় ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে। তবে মাছটি অনেক সুস্বাদু, দামও কম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি জেলেদের জালে বড় বড় সাইজের ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews