1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রির অভিযোগে ফার্মেসিগুলোকে সতর্ক করলেন গৌরনদী উপজেলা প্রশাসন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র ও অবৈধভাবে স্টেরয়েড ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ), ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার এএসআই মো. রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা। অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড ওষুধ বিক্রির অভিযোগে কয়েকটি ফার্মেসিকে সতর্ক করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল এলাকায় দালালচক্রের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। সাধারণ রোগীদের হয়রানি বন্ধ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ব্যবস্থাপনায় রেবিস প্রতিরোধী “রেবিক্স” ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম,ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান আকবার সহ অনন্য কর্মকর্তা কর্মচারীগণ। এতে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের আশা, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews