
গৌরনদী প্রতিনিধি // ঢাকা-বরিশাল হাইওয়ে মহাসড়কের গৌরনদী কটকস্থল ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্টে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা সহ মাদকসেবন সরমজাম উদ্ধার করেন গৌরনদী উপজেলা প্রশাসন। ২য় দিনের মত মাদক মুক্ত গৌরনদী গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালক করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। বার্থী মাদক সম্রাট মানিক মাঝির রেস্টুরেন্টে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়,, ৪৯ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এ সময় গ্রেপ্তার করা হয় মাদক সম্রাট মানিক মাঝি ও তার সহযোগি ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্টে ম্যানেজার কে।