1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য জনসচেতনা বৃদ্ধি ও প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ মে) বিকেলে খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

 

মানববন্ধনকালীণ সময়ে স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আতিক মৃধা, খোকন হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি এইচএম তরিকুল ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান ম্যাক্স, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ নাঈম, দপ্তর সম্পাদক আসিফ হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, খাঞ্জাপুর ইউনিয়নের মাদক বিক্রেতা আর সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। থানা থেকে এ ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় এবং মাদক বিরোধী অভিযান না থাকায় মাদক চক্রের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে কারনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

 

মাদক থেকে যুব সমাজকে রক্ষায় বক্তারা খাঞ্জাপুর ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews