1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘড়ি চোর বলে ইমরান খানকে দুয়োধ্বনি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঘড়ি চোর বলে ইমরান খানকে দুয়োধ্বনি

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫২৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে দুয়োধ্বনি দিয়েছে এক ঝাঁক জনতা। দেশটির পাঞ্জাবের প্রাদেশিক রাজধানীতে দেওয়ানি আদালতের ভেতর ইমরান খানকে ঘড়ি চোর বলে স্লোগান দেওয়া হয়েছে। আজ শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে, ইমরান খানকে আওয়ান-ই-আদলের একটি গেট থেকে বের হতে দেখা যায়। এই সময় ইমরান খানকে ঘিরে ধরে রাখে তার দলের কর্মীরা ও নিরাপত্তা রক্ষীরা। সেই সময়  ইমরান খানকে ঘড়ি চোর বলে স্লোগান দেয় এক দল ব্যক্তি।

এ ছাড়া ভিডিওতে এক পিটিআই কর্মী স্লোগান দেওয়া এক ব্যক্তিতে ব্যক্তিতে ধাক্কা দিতে দেখা গেছে।

গত ২১ অক্টোবর পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) তোশাখান মামলায় ইমরান খানের বিরুদ্ধে রায় দেয়। রায়ে ইমরান খানকে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। সেই সঙ্গে ইমরান খান পাকিস্তান পার্লামেন্টের আর সদস্য নয় বলে রায়ে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews