1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদা না দেওয়ায় অস্ত্রের মুখে ট্রলার ছিনতাই, ইজারাদারকে মারধর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

চাঁদা না দেওয়ায় অস্ত্রের মুখে ট্রলার ছিনতাই, ইজারাদারকে মারধর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

সাভারে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ইজাদারের দুই ট্রলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানার একটি অভিযোগ করেন ভোক্তভুগি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ছিনিয়ে নেওয়া ট্রলার দুটি উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় মিলন ঘাটে বংশী নদীতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা করে আসছি। অন্তর নামে এক ব্যক্তি ও তার বাহিনী ঈদ উপলক্ষে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় আমার বাবা তাদের টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয় এবং ঈদে পাঞ্জাবি দিবে বলে জানায়। কিন্তু তারা আজ বিকেলে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে আসে। আমাকেসহ আমার লোকজনকে মারধর করে। সে সময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে যায়। এসময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করেছে বলে জানান তিনি। অন্তর সাভার পৌর ছাত্রদল নেতা মোশারফ হিমেল খানের অনুসারী বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। রাত ১টার দিকে ছিনিয়ে নেওয়া ট্রলার দুটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews