1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি, ঠিকাদারকে মারধর ও তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা মো. মাহবুব মোল্লার দলীয় পদ স্থগিত করা হয়েছে। তিনি মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) রাতে মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহবুব মোল্লার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পদ স্থগিতের বিষয়টি নিশ্চত করেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার।

এর আগে ঠিকাদার মো. রুস্তম হাওলাদারের দায়ের করা মামলায় মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) ও সহযোগী মো. সাকিব হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এ সময় ঠিকাদারের নিয়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই রাস্তার নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন রুস্তম হাওলাদার। গত ৭ নভেম্বর রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় তার কাছে কাজ চালিয়ে যেতে তিন লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে প্রায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

তবে মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করে দাবি করেন, রুস্তম হাওলাদারের কাছে তার দুই লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা না দেওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে নিয়ে রেখেছিলেন।

এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews