1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রদল নেতা গোলাম রাব্বির নেতৃত্বে মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ছাত্রদল নেতা গোলাম রাব্বির নেতৃত্বে মিছিল

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে
  • ঝালকাঠিতে বিএনপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আমীন, বরিশাল // ঝালকাঠিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত এর অপচেষ্টা মোকাবেলা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন জনদাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ঝালকাঠি জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্ব এবং জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. মো: জয়নুল আবেদীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, নির্বাহী কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক হায়দার আলী লেলিন, সহকারী অ্যাটর্নি জেনারেল আসগর আলী ফকির সহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো: জয়নুল আবেদীন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যেশ্যে বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা কেউ করবেন না। এছাড়াও তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান। সমাবেশে অংশ নেন জেলার সর্বস্তরের মানুষ। তারই ধারাবাহিকতায় এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সরদার গোলাম রাব্বির।

 

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক রাতুল ইসলাম মুন্না, জেলা ছাত্রদলের সদস্য সার্ভেয়ার মো: রুবেল, মো:টিপু তালুকদার, হাফিজ সহ কয়েক শতাধিক মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews