1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৭১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // চিত্রনায়িকা পরীমণি বুধবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুইদিন বয়সী তার ছেলের ছবি প্রকাশ করেন। ছেলের ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। সেই সঙ্গে লিখেছেন আমাদের রাজপুত্র।’

বাবা হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তার স্বামী শরিফুল রাজ গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না।

রাজ বলেন, শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।

পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews