1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জলঢাকায় খেলাফত মজলিসের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জলঢাকায় খেলাফত মজলিসের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

নীলফামারী প্রতিনিধি // “ধর্ম বর্ণ ভিন্ন মত” সবার জন্য খেলাফত”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারী জলঢাকায় দিন দিন বেড়ে যাচ্ছে খেলাফত মজলিসের নতুন মুখ ও সদস্যবৃন্দ। বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় জলঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয় এবং একটি বিক্ষোভ মিছিল জলঢাকা বাসস্ট্যান্ড থেকে বের হয়ে পৌর শহরে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের শতাধিক নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক আল হাবিব, সহ-সভাপতি আতিকুল ইসলাম ও হাফেজ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওসমান গনি রওশন, বেলাল হোসেন ও জিকরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক জিকরুল ইসলাম ও মিন্টু  প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews