1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য প্রার্থী সেলিম রেজাকে এমপি হিসেবে চায় এলাকাবাসী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য প্রার্থী সেলিম রেজাকে এমপি হিসেবে চায় এলাকাবাসী

  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে
  • ঝালকাঠি জেলা ছাত্রদলের শুভকামনা

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি-১আসন (কাঁঠালিয়া – রাজাপুর) সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এরমধ্যে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক ছাত্র নেতা বিএনপির দুর্দিনের কান্ডারী, রাজপথ কাঁপানো নেতা, নেতাকর্মীদের প্রিয় আস্থাভাজন নেতা হাবিবুর রহমান সেলিম রেজা লোভিং ও জনজরীপে শতভাগ এগিয়ে রয়েছেন। এদিকে ঝালকাঠি-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য ও বিএনপির হাল ধরতে চান এবং শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে জনসেবা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া (কাঁঠালিয়া-রাজাপুর) উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাবিবুর রহমান সেলিম রেজাকে এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে জল্পনা কল্পনা শুরু করেছে এবং অধিকাংশ ভোটাররা ইতিমধ্যে জোট বেধেছে।

 

সমর্থক ভোটাররা বলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাবিবুর রহমান সেলিম রেজা’র সফলতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো. তানভীর জানান কাঁঠালিয়া-রাজাপুর উপজেলায় হাবিবুর রহমান সেলিম রেজা’র বিকল্প নেই। তিনি বিএনপির দুর্দিনে আমাদের সকল নেতাকর্মীদের ছায়াতলে রেখেছেন। রাজপথ কাঁপানো এই নেতার সান্নিধ্যে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতিতে স্বাচ্ছন্দ্যে আর অধিক সাহস নিয়ে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামীলীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ও হাসিনা হটাও আন্দোলন কর্মসূচিতে রাজপথে থেকে ফায়সালা করেছি। তিনি নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকেছেন।

 

আর এই নেতা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে (কাঁঠালিয়া-রাজাপুর) উপজেলা মডেল উপজেলা হবে। বর্তমান যারা প্রতিদ্বন্ধী প্রার্থী হতে চান তাদের চেয়ে হাবিবুর রহমান সেলিম রেজা যোগ্য প্রার্থী। কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো. কামরুল তালুকদারসহ একাধিক নেতাকর্মীরা জানান হাবিবুর রহমান সেলিম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝালকাঠি -১ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন।হাবিবুর রহমান সেলিম রেজা জানান, বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে উন্নয়ন মূলক কাজ ও জনসেবা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

এদিকে ঝালকাঠি জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভকামনা জানান জেলা ছাত্রদলের সদস্য সরদার গোলাম রাব্বি, তিনি বলেন হাবিবুর রহমান সেলিম রেজা রাজনীতি উন্নয়ন কিংবা রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন জননেতা গরিবের বন্ধু সেলিম রেজা। জেলা ছাত্রদল তার পাশে সব সময় ছিলাম ‍এবং থাকবে।

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews