1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন!

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৩ 0 বার সংবাদি দেখেছে

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে তীব্র গরমে অসহনীয় ঘনঘন লোডশেডিং হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে ফেলছে। অতিরিক্ত গরমে ঘনঘন বিদ্যুৎ যাওয়ার ফলে শিশু, বৃদ্ধ, রোগী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। দোকানপাট ও ছোট কারখানার কাজ বারবার ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকরা সম্প্রতি শহরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন।

একদিকে অসহনীয় ঘন ঘন লোডশেডিং অন্যদিকে পানি সরবরাহও বন্ধ থাকছে। দিনে ও রাতের অধিংকাংশ সময়ই গ্রাহকদের বিদ্যুৎ ও পানি বিহীন থাকতে হচ্ছে। গত ১ সপ্তাহের বেশি সময় ধরে এ অচলাবস্থা চলছে।
গ্রাহকদের অভিযোগ, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে অতিরিক্ত লোড শেডিং দেয়া হচ্ছে। সেই সাথে পানি সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না গ্রাহকরা। তারা বলেন, এভাবে চলতে থাকলে মানুষ পানি ও বিদ্যুতের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে।
কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রীড থেকে প্রাপ্ত বিদ্যুৎ সমান ভাগে সরবরাহ করা হচ্ছে, তাদের করার কিছুই নেই। এদিকে ২ আগষ্ট রবিবার বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, ঝালকাঠি তাদের ফেসবুক পেজে ‘লোডশেডিং চলমান’ শীর্ষক ফটোকার্ডের মাধ্যমে জানিয়েছেন, চাহিদা ৯.৫ মেগাওয়াট থাকলেও বরিশাল থেকে বরাদ্দ ৫ মেগাওয়াট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews